পাকিস্তানে কর্মকর্তারা বলেছেন ঐতিহাসিক খৃষ্ঠান গীর্জার বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাড়িয়েছে এখন ৮১ তে। দেশের সর্বত্র খৃষ্টানরা হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
সোমবার আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর একদিন আগেই উত্তরপশ্চিমের পেশোয়ার শহরে All Saints Church এ বোমা বিস্ফোরিত হয়। হাসপাতালের কর্মকর্তারা বলেছেন আক্রমণে আহত ১২০জনের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক।
পাকিস্তানের খৃষ্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে এ ছিল অন্যতম মারাত্মক হামলা। প্রতিবাদকারীরা সোমবার রাস্তায় প্রতিবন্ধক সৃষ্টি করে এবং সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়। তারা কর্তৃপক্ষের প্রতি সুরক্ষার আহ্বান জানায়।
পাকিস্তানি তালেবানের একটি শাখা ওই বিস্ফোরণের দায় স্বীকার করে। তারা বলেছে যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত প্রত্যন্ত উপজাতীয় এলাকায় ড্রোন আক্রমণ চালাবে, তারা, যারা মুসলমান নয় তাদের বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত রাখবে।