পাকিস্তান সরকার জানিয়েছে, যে সম্পূর্ণ মানবিক কারণে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অফিসার, কুলভূষণ যাদবকে তার স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে I মি. যাদবকে ২০১৬ সালের মার্চ মাসে গুপ্তচরবৃত্তির অপরাধে গ্রেফতার ও পরে মৃত্যুদণ্ড দেয়া হয় I তবে ভারতের অভিযোগ যে, মি. যাদবকে অপহরণ করে ইরান থেকে বেলুচিস্তানে আনা হয় I
মি. যাদব গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করেছেন I তিনি পাকিস্তানের সেনা বাহিনীর প্রধান, জেনারেল কামার বাজওয়া'র কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন I