বাংলাদেশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দায়িত্ব পালনরত হাইওয়ে পুলিশকে উদ্দেশ্য করে কথিত জঙ্গীরা বোমা ছুঁড়েছে বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের দাবি, বোমা হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি’র সদস্য। পুলিশের ভাষ্য মতে, বোমা হামলার পরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতারের উদ্দেশ্য একজনকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে হয়; এতে ওই ব্যক্তি আহত হন। দুইজনকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করতে গেলে এই ঘটনা ঘটে। পুলিশ দুই ব্যক্তির কাছ থেকে অন্তত ৭টি বোমা জব্দ করেছে। আটককৃতদের বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়।
এদিকে, সোমবার নিষিদ্ধ জঙ্গী সংগঠন হুজিবি’র প্রধান মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে হামলার ঘটনায় পুলিশ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করে একটি মামলা করেছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশে হাইওয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছে জঙ্গীরা