আমেরিকার পশ্চিমাঞ্চলের রাজ্য ক্যালিফোর্নিয়ায় গত ১৮ মাসের ওপরে মারাত্মক ধরণের এক ভাইরাসে প্রায় ২৫ জন শিশু আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে কয়েক জন মারা গিয়েছে। ১৯৫০-এর দশকে পোলিও রোগের টিকা আবিষ্কারের পর বলা যায় বিশ্ব থেকে পোলিও রোগ সম্পূর্ণ ভাবে নির্মূল হয়েছে বিশেষ করে পশ্চিমা বিশ্বে। কিন্তু গত কয়েক মাসে ক্যালিফোর্নিয় পোলিও রোগের ভাইরাসের অনুরুপ একটি ভাইরাসে ছোট ছেলে মেয়েরা আক্রান্ত হচ্ছে এবং এদের অনেকেই পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে।
Science Atique
Your browser doesn’t support HTML5
Science Atique
ফ্লরিডা বিশ্ববিদ্যালয়ের চিকিতসা বিজ্ঞানের শিক্ষক এবং ফ্লোরিডা হাসপাতালের Center of Digestive and Liver Disease এর পরিচালক এবং Heartburn Center এর প্রতিষ্ঠাতা ডাঃ বাশার আতিকুজ্জামানের সংগে এই রোগ সম্পর্কে কথা বলেন তাহিরা কিবরিয়া।
সাক্ষাতকারটি শোনার জন্য অডিওতে চাপ দিন।