জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডাদেশ স্থগিত করা হয়েছে

বাংলাদেশে ১৯৭১এর মানবতা-বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদন্ডাদেশ আজ মঙ্গলবার মধ্যরাতের পর কার্যকর হবার কথা ছিল।
কিন্তু সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, তা স্থগিত করেছেন কাল বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রাত সাড়ে ১০টায় বিচারপতি, ফাঁসি কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন।

Your browser doesn’t support HTML5

মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট