পশ্চিম বঙ্গে শিশু পর্নোগ্রাফি সম্পর্কে বৈঠক

শিশু পর্নগ্রাফি রুখতে কলকাতায় কেন্দ্রীয় প্রতনিধি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার উপস্থিতিতে অনুষ্ঠিত হল এক বৈঠক। পশ্চিমবঙ্গে শিশু পর্নগ্রাফি কতটা থাবা বসিয়েছে সাইবার পর্নগ্রাফিতে বা পশ্চিমবঙ্গের অবস্থাটাই বা কেমন তা জানতে কলকাতায় এক বৈঠকে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। বণিকসভা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এর সাহায্য নিয়েই প্রতিনিধি দল ক লকাতায় উপস্থিত হন।বৈঠকে উপস্থিত রাজ্য সভার চেয়ারম্যান ভূবনেশ্বর কালিটা বলেন সাম্প্রতিক একটি সমীখ্খা বলছে পর্ণগ্রাফি কেনা বা দেখার মধ্যে ভারত সবার প্রথমে রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠণ,সংশ্লিষ্ট বিষয়ক বিশেষঞ্জ ব্যক্তি, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা। বৈঠকেসব সংস্থাকেই বলা হয়েছে সাইবার এবং চাইল্ড পর্ণগ্রাফি বন্ধ করতে কী কী ব্যাবস্থা নেওয়া যেতে পারে তার একটি খসড়া নীতি তৈরী করতে।এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

শুনুন পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন