কোলকাতা হাই কোর্টের এক বিচারপতির মানসিক পরীক্ষার নির্দেশ

পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলকে সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির এক বেঞ্চ নির্দেশ দিল, কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের মানসিক সুস্থতা পরীক্ষার জন্য এক মেডিক্যাল বোর্ডের সামনে হাজির করতে হবে।

এই ৭ বিচারপতির বিরুদ্ধে কারনানের আবার পাল্টা অভিযোগ, ওঁরা দুর্নীতিগ্রস্ত এবং কারনান দলিত সম্প্রদায়ভুক্ত বলেই তাঁকে হেনস্তা করা হচ্ছে। এই অভুতপূর্ব পরিস্থিতির কি সমাধান হবে, তা নিয়ে যেন বিমূঢ় শীর্ষ আদালত। জুন মাসে কারনানের অবসর। তারপর তাঁকে নির্বিবাদে বিদায় নেওয়ার সুযোগ দেওয়াই ভাল হবে কি না, এমনও ভাবা হচ্ছে বিভিন্ন মহলে।

Your browser doesn’t support HTML5

শুনুন কোলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন