ভারতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ প্রাণ হারান

গোটা দেশে পথ দুর্ঘটনার হার কমাতে ও যাত্রী সুরক্ষায় নয়া নির্দেশিকা লাঘু করল কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে দুহাজার ঊনিশের জুলাই মাস থেকে যে নতুন গাড়িগুলি তৈরি হবে, তার প্রত্যেকটিতে এয়ারব্যাগ, সিটবেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট ও পার্কিং সেন্সর থাকতে হবে। প্রসংগত বলা যেতে পারে এতদিন পর্যন্ত বিলাসবহুল গাড়িতে এই ব্যবস্থাগুলি থাকত। তবে এবার থেকে সব গাড়িতেই এই ব্যবস্থার রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।

উল্লেখ করা যেতে পারে এদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ প্রাণ হারান ভারতে। দুহাজার ষোলো সালে পথ দুর্ঘটনায় ভারতে মৃত্যু হয়েছে দেড় লাখ মানুষের। তার মধ্যে কমপক্ষে চুয়াত্তর হাজার জন প্রাণ হারিয়েছেন শুধুমাত্র দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য। এই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটাতেই এবার কড়া পদক্ষেপের পথে কেন্দ্রের সরকার।নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ির গতি ঘণ্টায় আশি কিমি ছাড়ালেই চালককে অডিও বার্তার মাধ্যমে সতর্ক করার ব্যবস্থা থাকবে নতুন গাড়িগুলির মধ্যে। গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হয়ে গেলে, সেই আওয়াজ আরও তীক্ষ্ণ হবে। আর গাড়ির গতি যদি ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার ছাড়িয়ে যায়, তাহলে সতর্কবার্তাটি এক নাগাড়ে বাজতে থাকবে।একইসঙ্গে গাড়ির সেন্ট্রাল লকিং ব্যবস্থাতেও বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে। যাতে বিপদে পড়লে গাড়ির ভেতর থেকে যাত্রীদের বাইরে বেরিয়ে আসা সহজ হয়। অনেকক্ষেত্রে দেখা যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির লকিং ব্যবস্থা ঠিকমতো কাজ না করায়, গাড়ির ভেতর থেকে বেরতে পারেননি যাত্রীরা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট