মিয়ানমারের রাখাইন রাজ্যে সঙ্কটের কারণে প্রায় ৫ লক্ষ রোহিঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশে পালিয়ে গেছে। সেখান এক তরুণী শরণার্থী ও এক স্থানীয় যুবক একে অপরের প্রেমে পড়ে।
কিন্তু বাংলাদেশে কড়া আইন আছে যার অধীনে বাংলাদেশী নাগরিক কোন রোহিঙ্গাকে বিয়ে করতে পারে না। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে।
পুলিশ সূত্রে বলা হয় বাংলাদেশের ২৫ বছরের শোয়েব হোসেন জুয়েল এবং তাঁর ১৮ বছরের রোহিঙ্গা বউ এক মাস আগে বিয়ে করে এবং তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলছে।
জুয়েলের পরিবার জুয়েলের সিদ্ধান্তকে পুরপুরি সমর্থন করে।