দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। প্রতি বছর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩১ বছরে অনুষ্ঠিত হয়েছে মাত্র ১৮ বার।
১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে স্থগিত হয়ে গেছে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে। কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির কারণে ভারত, পাকিস্তানে শীর্ষ সম্মেলনে অংশ নিতে অসম্মতি জানিয়েছে। আর বাংলাদেশ বলেছে, অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কারণে বাংলাদেশ অংশ নিচ্ছে না। আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কও বৈরিতার এবং তা নিজস্ব কারণে।
১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যাওয়ার কারণ এবং দ্বিপাক্ষিক সমস্যার প্রেক্ষাপটে সার্কের ভবিষ্যত নিয়ে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. আমেনা মহসীন। বিশ্লেষকরা বলছেন, সার্ককে গতিশীল করার জন্য প্রয়োজন দ্বিপাক্ষিক সমস্যা নিরসনে রাজনৈতিক উদ্যোগ। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
সার্ককে গতিশীল করতে প্রয়োজন দ্বিপাক্ষিক সমস্যা নিরসনে রাজনৈতিক উদ্যোগ: ড. আমেনা মহসীন