বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার সক্রিয়বাদী ব্যারিস্টার সারা হোসেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক নারী সাহসকিতা পুরস্কার পেয়েছেন। ২০০৭ সালে প্রবর্তিত ওই পুরস্কার, ২০১৬ সালে পেয়েছেন ব্যারিস্টার সারা হোসেনসহ বিশ্বের ১৪ জন বিশিষ্ট নারী। নারীর অসাধারণ সাহসিকতা, নিজেদের জীবনের ঝুকি নিয়েও শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এই পুরস্কার দেয়া হয়। সারা হোসেন আইনজীবী হিসেবে উচ্চ আদালতে বাংলাদেশের অনগ্রসর ও প্রান্তিক নাগরিক, বিশেষ করে নারীদের জন্য সোচ্চার ভূমিকা রাখছেন। তিনি নারীদের উপরে ফতোয়ার মাধ্যমে অপমাননাকর শাস্তি আরোপ, জোরপূর্বক মুখাবরণ প্রথাসহ উল্লেখযোগ্য বেশ কিছু যুগান্তকারী মামলা পরিচালনা করেন। উল্লেখ্য, সারাহ হোসেন প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন এবং মানবাধিকার সক্রিয়বাদী ড. হামিদা হোসেনের কন্যা।
এ সম্ঢাপর্কাকে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5
আমীর খসরুর রিপোর্ট