সৌদি আরবে ট্রাকের চাকা বিস্ফোরণে ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত

সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত আল-মাজমাহ
শহরে একটি ট্রাকের চাকা বিস্ফোরণের পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিচে
পড়ে যাওয়ার ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায়
আহত হয়েছেন ২৭ জন। আহতদের মাজমাহ শহরে অবস্থিত কিং খালেদ জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে
জানা গেছে।

Your browser doesn’t support HTML5

সৌদি আরবে ট্রাকের চাকা বিস্ফোরণে ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত