যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন আজ সোমবার সারা দেশ থেকে আগত গভর্নরদের, ওয়াশিংটনে যে বৈঠক হবে, তাতে অন্যতম আলোচ্য বিষয় হবে এ মাসে ফ্লোরিডার একটা হাই স্কুলে যে ব্যাপক গুলি চালনার ঘটনা ঘটে সেটি।
প্রেসিডেন্ট রবিবার রাতে এক অভ্যর্থনা অনুষ্ঠানে বলেন “আমার মনে হয় আমাদের তালিকায় সেটি প্রথম স্থান পাবে কারণ যা ঘটছে আমাদের দেশে তার অবসান ঘটাতে হবে।”
বিভিন্ন রাজ্যে বন্দুক সংক্রান্ত আইন ভিন্ন। বন্দুক নিয়ন্ত্রণের ব্যাপারে এক একটি রাজ্য কি ধরনের নতুন আইন প্রণয়ন করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা ভিন্ন পথ অবলম্বন করতে পারে। কেন্দ্রীয় সরকারও অন্য ব্যবস্থা নিতে পারে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সদস্যরা এক সপ্তাহের ছুটির পর আবার কাজে ফিরে এসেছেন।