জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুটেরেজ, করোনা সঙ্কটে বিশ্বব্যাপী কোটি কোটি ক্ষতিগ্রস্ত লোকজনদের প্রতি আশা ও নিরাময়ের বার্তা পাঠিয়েছেনI
মহাসচিব তাঁর বার্তায় শতাব্দীর এই প্রলয়ংকারী সঙ্কটে পতিত লোকজনদের দুঃখ-দুর্দশা আর হতাশার কথা ঢাকেন নিI তিনি ২০২০ সালকে পরীক্ষা, বিয়োগ-ব্যথা ও অশ্রুর বছর বলে চিহ্নিত করেন, যার রেশ চলবে যতদিন উন্মত্ত করোনা ভাইরাস আমাদের গ্রাস করা অব্যাহত রাখবেI এই সঙ্কট বিশ্বজুড়ে জন্ম দিয়েছে অসমতা, বর্ধিত দারিদ্র এবং সীমাহীন ক্ষুধার জ্বালাI
তিনি বলেন,তবুও নুতন বছর আর নুতন সম্ভাবনাকে আমাদের বরণ করতে হবেI বরণ করতে হবে ধৈর্য্য ও মনোবল দিয়ে এবং একই লক্ষ্যে পৌঁছাতে সমগ্র জাতির একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়ন কোরেI