হেফাজতের দাবি নারী অধিকারের পরিপন্থি: শামিম আক্তার

শামিম আক্তার

বাংলাদেশে সম্প্রতি হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন ঢাকায় তাদের বিশাল সমাবেশে যে ১৩ দফা দাবি উত্থাপন করেছে সেখানে নারী নীতি বাতিল সহ এমন কিছু বিষয় আছে, যা নিয়ে বাংলাদেশের নারী সমাজ আপত্তি তুলেছেন। এরই মধ্যে খবরে বলা হয়েছে যে নারী সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছেন, আক্রান্তও হয়েছেন। এ সব বিষয় নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, বর্তমানে ড্রিক গ্যালারীতে কর্মরত এবং নারী অধিকারের বিষয়ে একজন সক্রিয়বাদী শামিম আক্তার কথা বলছিলেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে। তিনি বলেন যে খেলাফতের এই তেরো দফা দাবির মধ্যে নারী অধিকার খর্ব করার কথা রয়েছে যা নারীকে অনেকখানি পিছিয়ে দেবে।

শামিম আক্তার বলেন যে বাংলাদেশে নারী নীতি প্রবর্তিত হবার কারণে নারীরা এগিয়েছন অনেক দূর। কেবল উচ্চবিত্ত সমপন্ন নারীরাই নন, বরঞ্চ নিম্নবর্গের নারীরাও তাদের ভাগ্য গড়ে নেওয়ার সুযোগ পেয়েছেন।হেফাজতে ইসলামের এই নীতির বিরোধীতায় নিম্নবর্গের নারীরা সমস্যার সম্মুখীন হবেন সব চেয়ে বেশী। গার্মেন্টস শ্রমিক সহ বহু নারী যারা স্বাবলম্বী হয়েছেন এরই মধ্যে তারা আবার পিছিয়ে পড়বেন। শামিমা আক্তার নারী সাংবাদিকদের উপর হামলার ও সমালোচনা করেছেন।

Your browser doesn’t support HTML5

সাক্ষাৎকার