বাংলাদেশে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন বাতিল

বাংলাদেশে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত সম্মেলন অনিবার্যকরণবশত বাতিল ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সকাল ৯টায় সাভারের জিরাবোতে এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। ২০৫০ জন দেশী-বিদেশী অতিথি এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন। ৫০টি দেশ থেকে এসেছেন বিদেশী অতিথি।

ইউনূস সেন্টার কোন কারণ উল্লেখ না করলেও পুলিশের তরফে বলা হয়েছে, তাদের পক্ষে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। বিকেলের দিকে ইউনূস সেন্টারে এ খবর পৌঁছার পর তাৎক্ষণিকভাবে সম্মেলন বাতিল করা হয়। এ সম্পর্কে ইউনূস সেন্টারের প্রতিনিধি সাব্বির ওসমানী বলছিলেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে তারা আগে কয়েক দফা বৈঠক করেছেন।

এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে রোকেয়া হায়দার কথা বলছেন আমাদের ঢাকা সংবাদ দাতা মতিউর রহমান চৌধুরীর সঙ্গে।

Your browser doesn’t support HTML5

বাংলাদেশে প্রফেসর ইউনূসের সম্মেলন বাতিল