রাজধানী ঢাকার মিরপুর এলাকায় জঙ্গি আস্তানায় মঙ্গলবার রাতে ভয়াবহ তিনটি বিস্ফোরণের পর বুধবার সকালে সেখানে সাতটি মাথার খুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বেলা ৩ টার দিকে ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন সাতটি মাথার খুলি দেখে সাতটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তিনি জানান,
নিহত সাতজনের মধ্যে একজন জঙ্গি আবদুল্লাহ, দুজন তার সন্তান, দুজন তার স্ত্রী এবং বাকি দুজন তার কর্মচারী বা অন্য কেউ হতে পারে।
উল্লেখ্য, মিরপুরের মাজার রোডের ছয়তলা ফ্লাট বাড়িতে দুর্ধর্ষ জঙ্গি আব্দুল্লাহ বসবাস করছে এমন তথ্যেরভিত্তিতে সেটিকে সোমবার গভীর রাতে ঘেরাও করে র্যাব। র্যাব মঙ্গলবার সকাল থেকে সেখানে অবস্থানরত আবুদুল্লাহ এবং তার সাথে অন্যান্য অবস্থানরতদের আত্মসমর্পণের আহ্বান জানালে সন্ধ্যায় তারা আত্মসমর্পণে রাজি হয়। পরে রাত ১০ টার দিকে ভয়াবহ তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তারা সকলে নিহত হয়।
Your browser doesn’t support HTML5
শুনুন সন্ত্রাস সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন