হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

হবিগঞ্জে বজ্রপাতে স্থানীয় এক যুবলীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরো ৫ জন। শনিবার দুপুরে হঠাৎ ঝড় ও বজ্রসহ প্রচ- বৃষ্টিপাত শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ সদর উপজেলার কাকিয়ারআবদা গ্রামের আবিদ আলী ঘুঙ্গিয়াজুড়ি হাওড়ে ধান কাটছিলেন। তখন বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন যুবলীগ সভাপতি রমজান আলী দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। একই উপজেলার ভাদিকারা গ্রামের বাসিন্দা দিনমজুর শফিকুল ইসলাম গ্রামের নিকটবর্তী স্থানে মাটি কাটছিলেন। এমন সময় প্রচ- বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

Your browser doesn’t support HTML5

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত