যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসানকে বহিষ্কার করার এবং ঐ পদে সিআইএ ডিরেক্টর মাইক পম্পোও কে বসানোরযে সিদ্ধান্ত নিয়েছেন, শীর্ষ কূটনীতিক তাতে অবাক হন।
পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারী স্টিভ গোল্ডস্টিন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন “পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেননি এবং এর কারণ তিনি জানেন না। কিন্তু তিনি যে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন সেজন্য তিনি কৃতজ্ঞ।”
আজ মঙ্গলবার হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি বলেছেন, টীলারসানের অপসারণ এই মুহুর্তে ঘটলো এ কারণে যে, ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আসন্ন আলাপ-আলোচনার আগে নতুন টিমকে যথাস্থানে বসাতে চেয়েছেন।
ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, “রেক্স টিলারসান ধন্যবাদ আপনাকে, আপনার কাজের জন্যে।জিনা হসপেল এখন সিআইএ'র নতুন পরিচালক হবেন। এই প্রথম এক নারীকে এ পদের জন্যে মনোনীত করা হলো। অভিনন্দন।”