তামাক ও তামাকজাত দ্রব্য ব্যাবহারের কারনে সৃষ্ট রোগব্যাধি ও জটিলতা বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান কারন। বুধবার পালিত হল বিশ্ব তামাকমুক্ত দিবস। এবারের প্রতিপাদ্য ছিল –“তামাক উন্নয়নের অন্তরায়”।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা “মানস’ এর আয়াজনে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, নিজের ইচ্ছার উপর নির্ভর করে তামাক গ্রহণকে না বলা।
মানসের সভাপতি ডাঃ অরুপ রতন চৌধুরী বলেন, প্রতি বছর তামাকের কারনে ১ লক্ষ মানুষ মারা যায় ও বছরে ক্ষতি হয় ৫ হাজার কোটি টাকা। তামাক বিরোধী আন্দোলন শুরু করতে হবে যুব সমাজ থেকে কারন, এই যুব সমাজই একদিন দেশের কর্ণধার হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে তামাক খাত থেকে সরকার যে পরিমান রাজস্ব পায়, তামাক ব্যাবহারের কারনে অসুস্থ রোগীর চিকিৎসায় সরকারকে স্বাস্থ্য খাতে তার দ্বিগুন অর্থ ব্যয় করতে হয়। তাই দেশের সম্পদকে বাঁচাতে হলে, আসুন তামাককে না বলি। নাসরিন হুদা বিথী।
Your browser doesn’t support HTML5
বিশ্ব তামাকমুক্ত দিবস