বিদেশী নাগরিক হত্যা নিয়ে অতি ‘প্রতিক্রিয়া’ না দেখাতে কূটনীতিকদের পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বলেছেন, এতে করে দুষ্কৃতকারীরা উৎসাহিত হয়। তারা মনে করে, বিদেশী হত্যা করলে পাবলিসিটি পাওয়া যায়। তিনি বলেন, বাংলাদেশে আইসএস বলে কিছু নেই। জামায়াত শিবিরের লোক নাশকতা করছে। তারাই বিদেশীদেরকে হত্যা করছে।
ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত গুনাসেকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উল্লেখিত মন্তব্য করেন।
টিআইবির কড়া সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়Ñ এই প্রতিষ্ঠানটি ক্রমেই বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত হচ্ছে।
তিনি বলেন, টিআইবি কোন রাজনৈতিক দল নয়। কিন্তু জাতীয় সংসদে বিএনপির নাম কতবার উচ্চারিত হয় সেগুলো নিয়েও কথা বলে টিআইবি।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট
Your browser doesn’t support HTML5
কূটনীতিকদেরকে অতি প্রতিক্রিয়া না দেখাতে বললেন বাণিজ্যমন্ত্রী