যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার ৩ বিশ্ব নেতার সঙ্গে টেলিফোনে আলাপ করবেন। এর একদিন আগে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুটিন ও অন্যান্য ৪ বিশ্ব নেতার সঙ্গে আলাপ করেন।
হোয়াইট হাউস থেকে বলা হয় ট্রাম্প সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দ আল আজিজ আল সাউদ এর সঙ্গে কথা বলবেন তারপর সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এর সঙ্গে কথা বলবেন, এরপর দক্ষিণ কোরিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট, হোয়াং কিও আন এর সঙ্গে কথা বলবেন।
শনিবার পুটিনের সঙ্গে কথা বলার পর ওয়াশিংটন এবং মস্কোতে মুখপাত্ররা বলেছেন ইসলামিক স্টেট গ্রুপকে পরাজিত করার প্রচেষ্টায় সহযোগিতা করার এবং সিরিয়া ও বিশ্বের সর্বত্র, শান্তি প্রতিষ্ঠায় তারা একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।