ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো দক্ষিণপুর্বাঞ্চলে বন্দর নগরি মারিওপোল পরিদর্শনে যান।
ঐ এলাকা হচ্ছে, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইএ লিপ্ত, তাঁর সরকারের একটা রণক্ষেত্র। ওদিকে খবরে প্রকাশ, শুক্রবারের অস্ত্র বিরতি চুক্তির পর সেখানে আবার লড়াই শুরু হয়েছে।
সোমবার সেখানে পৌছনোর পর মি: পোরোশেঙ্কো, টুইটারের মাধ্যমে ঘোষণা করেন যে ওই শহরটি ইউক্রেনের ভূমি এবং সেটা কারও হাতে তুলে দেওয়া হবে না।
মারিওপোলে এবং ইউক্রেনের পুর্বাঞ্চলের অন্যান্য স্থানে শুক্রবার অস্ত্র বিরতি কার্যকর হওয়ার পরও মাঝে মধ্যে লড়াইয়ের খবর পাওয়া যায়। চুক্তি লঙ্ঘনে জন্য তারা একে অপরকে দোষারোপ করে।