হামের টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্র আবার আফগান শরণার্থী ফ্লাইট চালু করল

আফগানিস্তানের দ্বৈত নাগরিকেরা কাবুল বিমানবন্দরে দোহার উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আরোহনের প্রস্তুতি নিচ্ছেন ১০ই সেপ্টেম্বর, ২০২১, ছবি মারওয়ান তাহতাহ/মোফা/এএফপি

সোমবার কর্মকর্তারা জানান, হামের সামান্য সংক্রমণের বিরুদ্ধে বিশাল টিকা কর্মসূচি নেয়াতে ৩ সপ্তাহ ধরে আফগানিস্তান ত্যাগে বিরতির পর,আফগান শরণার্থীরা শীঘ্রই যুক্তরাষ্ট্রে আসা শুরু করবেনI

হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানায়,কতৃপক্ষ সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইউরোপ ও মধ্য প্রাচ্যের ট্রানসিট পয়েন্টেঅবস্থানরত প্রায় ৪৯,০০০ উদ্বাস্তুকে টিকাদান সম্পন্ন করেছেনI

.২৪ জন হাম রোগে আক্রান্ত হলে, "অপারেশন অ্যালাইজ ওয়েলকাম" নামের যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সর্ববৃহৎ শরণার্থী পুনর্বাসন কর্মসূচি বন্ধ রাখতে হয়I যার কারণে বিদেশের বহু ট্রানসিট পয়েন্টে আটকে পড়েন প্রায় ১৫,০০০ শরণার্থীI

হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের প্রধান মেডিকেল অফিসার ড: প্রীতেশ গান্ধী এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে বলেন, এই টিকা কর্মসূচির সফলতা প্রমাণ করে আগত শরণার্থীদের, যারা মিশনে সেবায় নিয়োজিত এবং আমেরিকান জনগণের স্বাস্থ্য ও কুশলের প্রতি আমাদের প্রতিশ্রুতিI

আফগানিস্তান থেকে আসা সবারই কভিড-১৯'এর পরীক্ষাও নেয়া হচ্ছেI কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে ও বিদেশের ট্রানসিট পয়েন্টে থাকা প্রায় ৮৪% শরণার্থীকে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছেI

আগস্ট মাসে তালিবানের কাছে কাবুল সরকারের পতনের পর বিশৃঙ্খলময় দিনগুলিতে যুক্তরাষ্ট্র ১, ২০,০০০ লোকের নিরাপদ স্থানে সরিয়ে নে্‌ওয়ার কাজ সম্পন্ন করেI এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক, আফগান জনগণ যারা যুক্তরাষ্ট্রের বৈধ বাসিন্দা অথবা যারা ভিসার জন্য আবেদন করেছেন এবং পরিবারের সঙ্গে আসা শরণার্থীরা।

গত সপ্তাহে কংগ্রেসে সাক্ষ্যদানকালে হোমল্যান্ড দপ্তরের মন্ত্রী, আলেহান্দ্রো মায়োর্কাস বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে বিমানে উদ্ধারকৃত এমন ৬০,০০০ লোককে প্রবেশে অনুমতি দিয়েছে, যার মধ্যে ৭% আমেরিকান নাগরিক এবং চিরস্থায়ীভাবে বসবাসকারী এমন ৭%জনগণ। তাছাড়া পরিবারের সঙ্গে আসা ৩% লোক, যারা যুক্তরাষ্ট্র সরকার ও তাদের মিত্রদের জন্য দোভাষী বা অন্য কোনো পদে কাজ করেছেন তাদেরও যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি দিয়েছে।