সোমবার যুক্তরাষ্ট্র ৬০জন রুশ কূটনীতিককে এক সপ্তাহের মধ্যে দেশ ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়েছে। কূটনীতিকদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ করা হয়। ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ড সহ প্রায় ১২টি মিত্র দেশ একই ধরনের পদক্ষেপ নিচ্ছে। বৃটেনের সল্সবারিতে, ৪ঠা মার্চ, এক সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের উপর নার্ভ এজেন্টের আক্রমণ চালানোর জবাবে সমন্বিত এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর থেকে বলা হয় কূটনীতিকদের বহিষ্কার ও কনসুলেট বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয় তার কারণ মস্কো আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এবং রাসায়নিক অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে।
নেটো, বৃটেন এবং অন্যান্য কয়েকটি দেশও, রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ করেছে।
আমেরিকার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন রুশ কূটনীতিকদের বহিষ্কার করার জন্য, রাশিয়া যদি কোন পাল্টা পদক্ষেপ নেয়, ওয়াশিংটন তাহলে আরও পদক্ষেপ নিতে পারে।