ভিসা ছাড়া আসতে পারবেন না এই আইন প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অনুমোদিত হয়েছে


গত পাঁচ বছরে, সিরিয়া, ইরাক অথবা আশংকাজনক রূপে সম্পর্কিত এমন কোনও অঞ্চলে গিয়েছেন এমন কেউ ভিসা ছাড়া প্রবেশ কর্মসূচীর আওতায় যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না বলে এমন একটি আইন প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিপুল সংখ্যাধিক্য ভোটে অনুমোদিত হয়েছে। ভিসা না হলেও চলবে- এই যে কর্মসূচী তারই সংশোধনীর লক্ষে দ্বি-দলিয় ভিত্তিতে যে জোর উদ্যোগ গৃহীত হয় এটি সে উদ্যোগেরই অংশ বিশেষ। এ কর্মসূচীর আওতায় এই মুহূর্তে ৩৮টি দেশের মানুষ যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেট থেকে ভিসা না নিয়েই ৯০ দিন পর্যন্ত অবস্থানের জন্যে অনুমতি পেতে পারেন। ঐ সংশোধনী প্রস্তাব গতকাল পাশ হয়েছে চার শ’ সাত- উনিশ ভোটে ।