যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসান সৌদি আরব ও ইরাকের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। তাঁর লক্ষ্য ঐ অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবেলা করার উপায় হিসেবে সৌদি আরব ও ইরাকের মধ্যকার সম্পর্কের উন্নয়ন করা।
টিলারসান সৌদি আরব-ইরাক সমন্বয় কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে সৌদি বাদশাহ সালমান ও ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে বলেন, তাদের সম্পর্কের উন্নয়ন খুবই সম্ভাবনাময়। তিনি গত আগস্ট মাসে দুই দেশের একটি প্রধান সীমান্ত পুনরায় খোলা এবং বাগদাদ ও রিয়াদ মধ্যে সরাসরি বিমান চলাচলের কথা উল্লেখ করেন।
টিলারসান বলেন, যুক্তরাষ্ট্র এই অগ্রগতির জন্য কৃতজ্ঞ এবং ঐ অঞ্চলের স্থিতিশীলতার জন্য সৌদি আরব-ইরাকের মধ্যকার গুরুত্বপূর্ন সম্পর্কের পরিধী আরো বিস্তৃত করার আহবান জানান।