যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হারভে। দেশটির আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবারের শেষভাগে ঘূর্ণিঝড় হারভে শক্তিশালী হয়ে স্থলভাগে আঘাত হানবে।
উপকূলের ৬০০ কিলোমিটার বিস্তৃত এলাকায় যখন ঘূর্ণিঝড় আঘাত হানবে, তখন এর গতি ঘন্টায় ২০০ কিলোমিটার হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, টেক্সাসে খুবই উল্লেখযোগ্য একটি দুর্যোগ আঘাত হানতে যাচ্ছে।