যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে আরও সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার বিকেলে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জনাম খানের সাথে ওই তিন দেশের প্রতিনিধিদলের এক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মারশা বার্নিকাট সন্ত্রাসবাদ মোকাবিলায় সব দেশের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোরদেন। তিনি বলেন‘জঙ্গিবাদ কোনো একটি দেশের সমস্যা না এটি একটি বৈশ্বিক সমস্যা।আমরা মনে করি একা কোণও দেশ এর সমস্যার সমাধান করতে পারবে না। এ সমস্যা মোকাবেলায় আমাদের এক সঙ্গে কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাঁরা দেখা করে বলেছেন সিরিয়া এবং ইরাকে জঙ্গিরা পিছু হটছে এবং সেখানে যুদ্ধরত জিঙ্গিরা নিজ নিজ দেশে ফিরে আসতে শুরু করবে। সরকারের জানা মতে বাংলাদেশ থেকে কেউ সেখানে যায়নি বলে উল্লেখ করে তিনি তাদের বলেছেন তোমাদের কাছে যদি লিস্ট থাকে বাংলাদেশ সরকারকে তা সরবরাহ করলে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে।
Your browser doesn’t support HTML5
জহুরু আলমের রিপোর্ট (বিডি ইউএসএ)