বাংলাদেশে বি-এন-পি অবিরাম হরতাল অবরোধের হুমকি দিয়ে বলেছে, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পরিপূর্ণ বিদ্যুত সংযোগ স্থাপন, টেলিফোন সংযোগসহ সব সংযোগ চালু করতে হবে। রাতে বি-এন-পি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে ঐ কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমীর খসরুর কাছে।
Your browser doesn’t support HTML5
ak blockade
বাংলাদেশে সংঘাত সহিংসতাপূর্ণ রাজনীতি বন্ধে এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান ও ব্যবসা-বাণিজ্য বান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনার দাবীতে ব্যবসায়ী শিল্পপতিদের সর্বোচ্চ সংগঠন এফ-বি-সি-সি-আই দেশব্যাপী সভা সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমীর খসরু।
Your browser doesn’t support HTML5
ak fbcci
প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন- একই সঙ্গে তিনি বাঙলা এ্যাকাডেমিতে দ্বিতীয় বারের মতো আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করেন- জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
Your browser doesn’t support HTML5
mrc
বাংলাদেশে রাজধানী ঢাকার অদূরে একটি তৈরি পোষাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে, ঐ কারখানার শ্রমিকসহ শত শত শ্রমিক বিক্ষোভ করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
alam garments
সৌদি আরব গত সাত বছর বন্ধ রাখার পর বাংলাদেশের জন্যে শ্রম বাজার গত শনিবার থেকে আবার খুলে দিয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
Your browser doesn’t support HTML5
alam labor