পশ্চিমবঙ্গ জুড়ে যে নির্বিবাদে ডাক্তারি করে চলেছে বেশ কিছু ভুয়ো ডাক্তার, তা এখন পরিষ্কার। প্রাথমিক পুলিশি তদন্তে এদের সংখ্যা প্রায় ৫৫০ বলে পুলিশের রিপোর্ট। দীর্ঘ দিন ধরে কেমন করে এরা বেসরকারি তো বটেই, কাজ করে চলেছে সরকারি হাসপাতালেও, তার পেছনে সরকারি স্বাস্থ্য কর্তাদের ভূমিকা কি, তা দেখবে পুলিশ। আপাতত, রাজ্য মেডিক্যাল কাউন্সিল রাজ্যে প্র্যাকটিসরত প্রায় ১ লক্ষ চিকিতসকের সকলকেই নতুন করে চিকিতসক হিসেবে রেজিস্ট্রেশন ও যাবতীয় সার্টিফিকেট নতুন করে কাউন্সিলের কাছে দাখিল করবার নির্দেশ দিল। আরও কি কি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায়, বিবেচনা করা হচ্ছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট