ইউক্রেইনের ভবিষ্যৎ নিয়ে পশ্চিমি শক্তি এবং রাশিয়ার মধ্যে কড়া বাক্য বিনিময়ে হয়েছে এবং তাতে কিছুটা গোলোযোগের সৃষ্টি হয়। জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফেরেন্সে আজ এ দু পক্ষই পরস্পরকে লক্ষ্য করে বাক্যবাণ ছোড়ে ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন যে একটি গণতান্ত্রিক ইউরোপের ভবিষ্যৎ সম্পর্কে ইউক্রেনের লড়াইটা সব চেয়ে গুরুত্বপূণ। তিনি বলেন যে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেইনের জনগণের পাশেই রয়েছে।
আজই বিরোধী রাজনীতিক আরসেনি ইয়েৎসেনইউক এবং সাবেক বক্সিং চ্যাম্পিয়ন , বর্তমানে রাজনৈতিক সক্রিয়বাদী ভিটালি ক্লিশকোর সঙ্গে কেরির বৈঠক করার কথা আছে।
ও দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরফ , ইউক্রেনে সরকার বিরোধী বিক্ষোভের জন্যে ইউরোপীয় রাজনীতিকদের দায়ী করেন। ঐ সম্মেলনে এক ভাষণে তিনি বলেন যে এই সব রাজনীতিক সহিংস প্রতিবাদকারীদের নিন্দে জানাননি যারা কীনা সরকারী ভবন দখল করে রেখেছে।