যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জ্যারল্ড ন্যাডলার বলেন যে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের জবাবদিহিতার সময় শিগগিরই আসছে। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে একটি তদন্ত সম্পর্কিত রিপোর্টের ব্যাপারে দাবি মানতে অস্বীকৃতি জানান।
আজ এক সংক্ষিপ্ত শুনানির সময়ে ডেমক্র্যাট ন্যাডলার বলেন যে বার প্রেসিডেন্টের মুখোমুখি দাঁড়াতে এবং আমাদের সাংবিধানিক শৃঙ্খলার প্রতি স্পষ্ট ও বর্তমান বিপদের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন।
কমিটির শীর্ষ স্থানীয় রিপাবলিকান ডউগ কলিন্সের যুক্তি ছিল ডেমক্র্যাটরা আজ তাঁকে এখানে চাননি। তিনি আরও বলেন , তাঁর কথায়, এখানে শুধু চমক আর সার্কাস চলছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসের নজরদারির অধিকার রক্ষার সংকল্প ব্যক্ত করেন। তবে বিচার বিভাগ গত রাতে জানায় যে বারকে প্রশ্ন করার বিষয়ে ন্যাডলারের পরিকল্পনা যথার্থ ছিল না। তিনি অবশ্য বলেন যে অ্যাটর্নি জেনারেল বিশেষ কৌশুলি রবার্ট মূলারের প্রতিবেদন সম্পর্কে আনন্দের সঙ্গেই সদস্যদর সরাসরি প্রশ্নের জবাব দিয়েছেন