৪১ ঘণ্টা অভিযানের পর দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

Women Militant

নরসিংদীর মাধবদীতে ৪১ ঘণ্টা অভিযানের পর দুই নারী সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকেল থেকে এই অভিযান শুরু হয়েছিল। বুধবার বিকেল ৩টার দিকে বোরকা ও হেলমেট পরা অবস্থায় এই দুই নারীকে পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সাত তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষের দেয়াল ভেঙ্গে এই দুই নারীকে আটক করা হয়। এর আগে দফায় দফায় তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়। এক পর্যায়ে তারা রাজি হলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গ্রেপ্তারকৃত এই দুই নারী কোন জঙ্গি সংগঠনের তা এখনও নিশ্চিত নয়। তবে পুলিশের কাউন্টার টেররিজম দপ্তরের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নমুনা দেখে তার মনে হয়েছে এরা নব্য জেএমবির।

মনিরুল বলেন, নিলুফা ভিলায় অবস্থান নিয়ে তারা চারটি বোমা তৈরি করে রেখেছিল। এ থেকেই পুলিশের ধারণা হয়, তারা কোন বড় ধরনের নাশকতার ছক তৈরি করেছিল।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

Your browser doesn’t support HTML5

৪১ ঘণ্টা অভিযানের পর দুই নারী জঙ্গির আত্মসমর্পণ