ইংরেজি শেখার অনুষ্ঠান :Words & Their Stories পর্ব:৮
আনিস আহমেদ
আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে ..
শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া।
আনিস : এই ধারাবাহিক অনুষ্ঠানের অষ্টম পর্ব আজ । আজকের পর্বে আমরা শুনবো Bird Words .
শতরূপা : গত পর্বে ও তো আমরা এই Bird Words নিয়ে কথা বলেছিলাম ।
আনিস : হ্যাঁ , তবে ইংরেজিতে পাখি শব্দটি নিয়ে আজ আরও কিছু নতুন প্রবাদ প্রবচন আমরা শুনবো। আর যথারীতি গত সপ্তায় শেখা phrases and idioms এখন ঝালাই করে নেওয়ার পালা। আমরা একটা করে এক্সপ্রেশান শুনবো । আর শতরূপা তুমি ইংরেজিতে সম্পুর্ণ বাক্য তৈরি করে , এর উদাহরণ তুলে ধরবে।
শতরূপা : ঠিক আছে ।
আনিস: প্রথমটি
অ্যাক্ট ১: for the birds শতরূপা : The movie that I watched last evening was not worth it, it was for the birds. আনিস : বাঃ সুন্দর বাক্য বলেছো। তার মানে যে ছায়াছবিটি তুমি গত সন্ধ্যায় দেখেছো , সেটা ভালো নয় , চলতি ভাষায় বলতে পারো ফালতু। শতরূপা : হ্যাঁ আমি ঠিক ঐ অর্থেই বলতে চেয়েছি। আনিস : পরের শব্দগুচ্ছ শোনা যাক অ্যাক্ট ২ : eats like a bird শতরূপা: Last night at my dinner , I ate so little that my mother said , you eat like a bird. আনিস: এবারেরটা শোনা যাক : অ্যাক্ট ৩: birds of a feather flock together শতরূপা: While in College, three friends of mine used to be together always and others would say , Look, birds of a feather flock together. আনিস: বাঃ চমৎকার বাক্য। পরেরটা : অ্যাক্ট ৪ abird in the hand is worth two in the bush শতরূপা: They were not satisfied with tall promises for future , because they felt a bird in the hand is worth two in the bush. আনিস: গত সপ্তায় শেখা শেষ এক্সপ্রেশানটি ছিল এ রকম : অ্যাক্ট ৫: :killing two birds with one stone শতরূপা : When he contained his friend’s anger he also made his other colleagues happy , therefore killing two birds with one stone আনিস :এবার তা হলে , আজকের Lesson ‘এর দিকে নজর দেওয়া যাক। শোনা যাক প্রথম এক্সপ্রেশানটি : অ্যাক্ট ৬: birds-eye view শতরূপা : এ্টা কি পাখির চোখে দেখা ? আনিস : আক্ষরিক ভাবে অনেকটা সে রকম। কিন্তু আসল মানেটা হচ্ছে সাধারণ ভা্বে দেখা । শতরূপা : মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখা নয় ? আনিস : না। এবার এর ব্যাখ্যাটা শোনা যাক অ্যাক্ট ৭: a birds-eye view is a general look at an area from above.
আনিস : এবার পরের এক্সপ্রেশানটা লক্ষ্য করা যাক
অ্যাক্ট ৮ : early birds.
শতরূপা : ভোরের পাখি অর্থে ?
আনিস : অনেকটা তাই-ই কিন্তু idiom হিসেবে এর ব্যবহারটা এ রকম ।
অ্যাক্ট ৯ : Most of the people I work with are early birds.
শতরূপা : তার মানে খুব সকাল সকাল কাজে আসা বুঝি ?
আনিস : হ্যাঁ , এ ক্ষেত্রে সেটাই ঠিক। এরই সঙ্গে সম্পৃক্ত আরেকটি শোনা যাক
অ্যাক্ট ১০ : the early bird catches the worm.
শতরূপা : এর অর্থ কি ভোরের পাখিরা পোকা ধরে ?
আনিস : সরাসরি অনুবাদ করলে, তাই-ই । কিন্তু আসল মানেটা হচ্ছে কোন কিছু আগে শুরু করলে কিংবা কোন কিছুতে এগিয়ে থাকলে , এর সুফল পাওয়া যায় ।
শতরূপা : তার মানে বাংলায় যে একটা কথা আছে , “ আগে গেলে বাঘে খায়” , সেটার উল্টো ?
আনিস : সেটা বেশ একটু নেতিবাচক । ইতিবাচক ভাবে ইংরেজি এই প্রবাদটি দেখলে , এর ব্যাখ্যা হয় , এ রকম :
অ্যাক্ট ১১: They believe that the early bird catches the worm. They think that a person who gets up early in the morning for work has the best chance of success
আনিস : আরেকটা কথা বলি ।
শতরূপা : কি কথা ?
আনিস : কেবল birdsনয় , পাখি কিংবা পাখি জাতীয় প্রাণীকে কেন্দ্র করে আরও যে কিছু phrases and idioms রয়েছে , সেদিকে ও আমরা নজর দেবো। তবে আজকে নয় । এ নিয়ে আমরা পরের সপ্তার অনুষ্ঠানে আলোচনা করবো । শতরূপা : এখন কি তা হলে ওঠারপালা। আনিস : ওঠার আগে শুধু শ্রোতাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমাদের ওয়েব পেইজে ও এই ইংরেজি শেখার অনুষ্ঠানের সব কটি পর্ব পাওয়া যাচ্ছে। শতরূপা : হ্যাঁ । কাজেই আপনারা যদি আমাদের ওয়েব সাইট মানে : www.voabangla.comএই পাতায় যান তা হলে লক্ষ্য করবেন যে ঐ হোম পেইজের ওপরের ডান দিকেই ইংরেজি শেখার অনুষ্ঠান লেখা আছে। সেখানে ক্লিক করলেই পৌছে যাবেন, ইংরেজি ভাষা শেখার পাতায়। আনিস : আর হ্যাঁ সেখানে পুরো স্ক্রিপ্ট আছে । সেখানে সাউন্ড ও শুনতে পাবেন আপনারা। এবার তা হলে আজকের মতো ওঠর পালা । Words & Their Stories এর আগামি সঙ্কলন, আগামি মঙ্গলবার । শ্রোতারা শুনতে ভুলবেন না নিশ্চয়ই । আর সে নাগাদ
শতরূপা : আমি শতরূপা বড়ুয়া
আনিস : আর আমি আনিস আহমেদ , এখানেই বিদায় চাইছি।