সদ্য সমাপ্ত বিশ্ব কাপ ফুটবলের ফাইনাল নিয়ে ভয়েস অফ এ্যামেরিকার বিশেষ আলোচনা-প্রতিবেদন

বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ান হলো – জার্মানী। এটি তাদের চতুর্থ শিরোপা জয়। রবিবার রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জিতে নিয়েছে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা।

বিশ্বকাপ নিয়ে ভয়েস অফ আমেরিকার বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছেন রোকেয়া হায়দার ও আহসানুল হক।

অপূর্ব – অসাধারণ ফাইনাল ছিল। ইওরোপের কোন দেশ এই প্রথম দক্ষিণ-মধ্য আমেরিকার মাঠে বিশ্বকাপ জয় করলো। সেয়ানে সেয়ানে পাল্লা ছিল বলা যায়। দক্ষ জার্মানীর সঙ্গে সমান তালে খেলেছে মেসির আর্জেন্টিনা। আসলে দর্শক ভক্ত, ফুটবল সমঝদারদের ধারণাই ভুল ছিল। ব্রাজিলের সঙ্গে জার্মানীর খেলা দেখে আর্জেন্টিনাকে সঠিক বিচার করতে পারেনি। নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে খেলা শেষের পর বাড়তি সময়ে ১১৩ মিনিটের মাথায় গোটজের চমত্কার গোলে জার্মানী জিতে গেল। তবে লিওনেল মেসি হলেন ফিফার বিচারে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়। দুই দলই পরস্পরকে অভিনন্দন জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে। আরও…

Your browser doesn’t support HTML5

world cup rh-ah

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের সমর্থক— BNP চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াও সমর্থন করেন ব্রাজিলকেই বিশ্ব কাপের খেলায়।বিশ্ব কাপ পরবর্তী রিপোর্টে সেকথাই জানালেন আমাদের সংবাদদাতা মতিয়ুর রহমান চৌধুরী।

Your browser doesn’t support HTML5

world cup mrc

বিশ্ব কাপ ফুটবলের অনুষ্ঠান শেষে তা থেকে শিক্ষনীয় কি পাওয়া গেলো সেটাই বোঝবার চেষ্টা করেছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত তাঁর এই রিপোর্টটিতে।

Your browser doesn’t support HTML5

world cup gg