বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শনিবার ভূকম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। সকাল সোয়া ৭ টার দিকে অনুভূত এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। ভারতের আসাম রাজ্যের গৌরীপুর সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া দফতর। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ভূকম্পনটি অনুভূত হয় কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর, লালমনিরহাটে এবং রাজশাহীতে। ভূমিকম্পের মাত্রা কম হলেও এর ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে কোথাও থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের উত্তরাঞ্চলে ভূকম্পন অনুভূত