জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুকিতে রয়েছে বাংলাদেশ

নতুন এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে যে, জিকা ভাইরাসে অতিমাত্রায় আক্রান্ত হওয়া এবং এই ভাইরাস ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুকিতে রয়েছে বিশ্বের যে ৮টি দেশ, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। গবেষণায় বলা হয়, এশিয়া-প্যাসিফিক এবং আফ্রিকার বিভিন্ন দেশের ২শ ৬০ কোটি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুকিতে রয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের School of Hygiene & Tropical Medicine এবং টরেন্টো বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয় বৃহস্পতিবার-যাতে বলা হয়েছে, জিকা ভাইরাসের মারাত্মক ঝুকিতে বাংলাদেশ ছাড়াও রয়েছে- ভারত, চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম এবং পাকিস্তান। আর এসব স্থানে স্থানীয় যে মশা রয়েছে-বিশেষ করে এডিস মশা- তা এই ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে। গবেষকরা বলেন, যে সব এলাকায় বা দেশে স্বাস্থ্য সুবিধা প্রাপ্তি রোগ নির্ণয় ব্যবস্থা দুর্বল এবং সংক্রমিত হলে তা প্রতিরোধে সক্ষমতা কম- সেখানেই এই ভাইরাস ব্যাপকভাবে বিস্তার লাভ করার ঝুকিতে রয়েছে। তাছাড়া ভাইরাসবান্ধব আবহাওয়াও একটি কারণ।
এদিকে, বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের সক্ষমতা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী গর্ভবতী মায়েদের জিকা-প্রবণ এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

জিকা ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুকিতে রয়েছে বাংলাদেশ