অযোধ্যার জমি নিয়ে মামলার শুনানি ২৯ তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে

সুপ্রিম কোর্টে আজ অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার যে শুনানি শুরু হওয়ার কথা ছিল, একজন বিচারপতি সরে দাঁড়ানোর ফলে তা আগামী ২৯ তারিখ পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

সুপ্রিম কোর্টে আজ অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার যে শুনানি শুরু হওয়ার কথা ছিল, একজন বিচারপতি সরে দাঁড়ানোর ফলে তা আগামী ২৯ তারিখ পর্যন্ত পিছিয়ে গিয়েছে।

বিজেপি সহ ভারতের হিন্দুত্ববাদী দলগুলি আসন্ন সাধারণ নির্বাচনের আগে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি মামলার নিষ্পত্তি চাইলেও আদালতের ঝামেলায় তা কিছুতেই হয়ে উঠছে না। এর আগে মামলার মুসলিম পক্ষ শুনানির জন্য বড় বেঞ্চের আর্জি জানালেও সুপ্রিম কোর্ট তাতে রাজি হয়নি। হিন্দু পক্ষ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত রোজ এই মামলার শুনানি চেয়েছিল, তা নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, মন্দির মামলা সুপ্রিম কোর্টের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। গত মঙ্গলবার তিনি অবশ্য এ সংক্রান্ত তিন বিচারপতির বেঞ্চকে বাড়িয়ে পাঁচ বিচারপতির বেঞ্চে পরিণত করেন। আজ সেই বেঞ্চেই শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শুরুতেই বিপত্তি। একজন আইনজীবী জানান, বিচারপতি ইউ ইউ ললিত একসময় অযোধ্যা মামলায় অভিযুক্ত উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের হয়ে সওয়াল করেছিলেন। তিনি এই বেঞ্চে থাকলে পক্ষপাতমূলক আচরণ হতে পারে। বিচারপতি ললিত এ কথা স্বীকার করে তৎক্ষণাৎ এই মামলা থেকে সরে দাঁড়াতে চান। প্রধান বিচারপতি জানান, পরবর্তী শুনানি হবে ২৯ জানুয়ারি। ইতিমধ্যে আর একজন বিচারপতি নিয়োগ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, রামমন্দিরের বিরোধীরা একটা না একটা ছুতো তুলে মামলা পিছিয়ে সময় নষ্ট করছে। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

Your browser doesn’t support HTML5

অযোধ্যার জমি নিয়ে মামলার শুনানি ২৯ তারিখ পর্যন্ত পিছিয়ে গেছে