অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাঠানো ৩০মিলিয়ন মূল্যের মাদক আটক করেছে থাইল্যান্ড

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাঞ্চিং ব্যাগে লুকিয়ে রাখা অ্যামফিটামিন থাইল্যান্ডের বন্দরে জব্দ করা হয়। ২৩ ডিসেম্বর, ২০২১।(ছবি-রয়তারস/ভরাসিক স্যাতিয়েনলার্ক)

থাইল্যান্ডের কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাঠানো পাঞ্চিং ব্যাগে লুকানো ১৯৩ কিলোগ্রামের বেশি অ্যামফিটামিন আটক করেছে যার মূল্য প্রায় ৩০মিলিয়ন ডলার হবে।

১০ কেজির বেশি ওজনের প্রতিটি ব্যাগে মাদকগুলি ১৫টি পাঞ্চিং ব্যাগে লুকিয়ে রাখা হয়।

কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে বলেছেন যে থাই কাস্টমস চালানটি খুলে দেখে। থাইল্যান্ডের তৈরি বক্সিং প্রশিক্ষণ সরঞ্জামের অস্ট্রেলিয়ায় খুব বেশি চাহিদা নেই এমন সন্দেহ থেকে কর্তৃপক্ষ চালানটি আটক করে।

কবে মাদক উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

থাই ও অস্ট্রেলিয়ান উভয় কর্তৃপক্ষই তদন্তে একসঙ্গে কাজ করছে।