প্যারিস সফরের শেষ দিনে ওইসিডির বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোজে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মন্ত্রী পর্যায়্নগ সভায় অংশ নিচ্ছেন। ৬ অক্টোবর ২০২১।

যুক্তরাষ্ট্র-ফ্রান্সের সম্পর্ককে উন্নত করার প্রয়াসের পর, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)’র বৈঠকে মন্ত্রী পর্যায়ের আলোচনার শেষ দিনে অংশ নিয়ে বুধবার তার প্যারিস সফর শেষ করেন।

ব্লিংকেন মঙ্গলবার বৈঠকের শুরুতে করোনাভাইরাস মহামারী, জলবায়ু সংকট, বৈষম্য এবং প্রযুক্তিতে অগ্রসরমান বিশ্বের ভবিষ্যৎ এর জন্য নিয়ম নির্ধারণসহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

ব্লিংকেন নির্দিষ্ট কোন দেশের নাম না নিয়ে বলেন “এই সংগঠনের মূল নীতি এবং আমাদের গণতন্ত্রের প্রতি কর্তৃত্ববাদী সরকারগুলির চ্যালঞ্জের মুখে পড়েছে যখন তারা বলে যে তাদের মডেল মানুষের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে ভাল। এই একই সরকারগুলির মধ্যে কয়েকটি সক্রিয়ভাবে নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা খর্ব করতে চাইছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের দেশের নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য মৌলিক বিষয় ছিল"।

ব্লিংকেন বলেন, সদস্য রাষ্ট্রগুলিকে অবশ্যই প্রমাণ করতে হবে যে "আমাদের দৃষ্টিভঙ্গি মানুষের জন্য উন্নত জীবন তৈরি করতে পারে ... সমস্ত দেশে এবং এমনভাবে যা অতীতের তুলনায় অনেক বেশি ন্যায়সঙ্গত" এবং সেইসঙ্গে "নিজেদেরকে জবাবদিহি করতে হবে"।

বুধবার ওইসিডি সভার শেষ দিনে অন্যান্য কাজ ছাড়াও, ব্লিংকেন ইটালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোজে ম্যানুয়েল আলবারেস এবং কলম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী মার্টা লুসিয়া রামিরেজের সঙ্গে আলদাভাবে বৈঠক করছেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেন, ব্লিংকেন এবং ডি মাইও ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সমর্থন করার জন্য লিবিয়ার নেতাদের কাজ করার প্রয়োজনীয়তার পাশাপাশি উত্তর ইথিওপিয়ায় রাজনৈতিক ও মানবিক সংকটের উদ্বেগ নিয়ে আলোচনা করেছেন।

ব্লিংকেন যুক্তরাষ্ট্র বাহিনী প্রত্যাহারের আগে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নিতে সাহায্য করার জন্য তাদের সরকারের প্রচেষ্টার জন্য ডি মাইও এবং আলবারেস উভয়কে ধন্যবাদ জানান।