বেলারুশের কর্মকর্তারা পোল্যান্ড-বেলারুশ সীমান্তে একটি শরণার্থী শিবির থেকে হাজার হাজার শরণার্থীকে সরিয়ে দিয়েছে। পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের আশায় তারা ঐ স্থানে জড়ো হয়েছিল।
আনুমানিক ২ হাজার শরণার্থী যাদের মধ্যে বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে এসেছে তাদের বৃহস্পতিবার একটি বড় গুদাম ঘরে স্থানান্তরিত করা হয়েছে।বাইরে অস্থায়ী তাঁবুতে তীব্র শীত থেকে বাঁচাতে তাদের স্থানান্তর করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি পোল্যান্ড-বেলারুশ সীমান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তাদের সীমান্তের মধ্যে কয়েক হাজার অভিবাসী প্রবেশের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন তারা।
ইতিমধ্যে, কয়েকশ শরণার্থী বৃহস্পতিবার ইইউতে প্রবেশের আশা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিবর্তে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ইরাকি সরকারের প্রত্যাবাসন ফ্লাইট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।