বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। আগের পাসপোর্টে ইংরেজিতে লেখা ছিল ’’দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরাইল’’, অর্থাৎ এই পাসপোর্ট ইসরাইল ব্যাতিত দুনিয়ার সবদেশের জন্যই বৈধ।
নতুন যে পাসপোর্ট তাতে ''এক্সেপ্ট ইসরাইল'' বা ইসরাইল ব্যাতিত শব্দটি তুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সম্পর্কে এক টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভয়েস অফ আমেরিকাকে বলেন, পাসপোর্ট থেকে ইসরাইলের নাম বাদ দেয়ার অর্থ এই নয় যে, বাংলাদেশ তার ইসরাইল নীতি বা পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন করেছে।
বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিরোধীদল বিএনপি পাসপোর্টের এই পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে।
ইসরাইলের সংবাদপত্র ’জেরুজালেম পোস্ট’ জানিয়েছে, বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা সরিয়ে নেয়াকে দেশটির পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাদ কোহেন স্বাগত জানিয়েছেন। ....ঢাকা থেকে আমীর খসরু
Your browser doesn’t support HTML5
বাংলাদেশের পাসপোর্টে ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে