বেলারুশে সাংবাদিকদের কারাদণ্ডকে সেন্সরশিপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে

বেলসাট টিভি সাংবাদিক কাতেরিনা বাখভালোভারাইট, কাতসিয়ারিনা আন্দ্রিয়েভা এবং দারিয়া চুলসোভা নামে টিভি চ্যানেলের জন্য রিপোর্ট করেছেন।নভেম্বরে সরকার বিরোধী বিক্ষোভের রিপোর্ট করার সময় যাদের আটক করা হয়েছিল মিনস্কে তাদের বিচারের সময় তারা একে অপরকে আলিঙ্গন করেন। ১৮ ফেব্রুয়ারি ২০২১।

গ্লাফিরা যূকের জিনিসপত্র একটি ছোট লাগেজের ভেতরে মাপ মতন ভরে যায়।এই বছরের শুরুতে একটি প্রতিবেদন প্রকাশের জন্য ৩০ দিন কারাগারে কাটিয়ে গত মাসে নারোদনায়া ভলিয়ার সাংবাদিক তার নিজ দেশ বেলারুশ ছেড়ে চলে গেছেন।

কিইভ থেকে যূক ভিওএকে জানান, "আমি দেশ ছেড়েছি কারণ আমি একজন সাংবাদিক হতে চাই এবং আমি আমার দেশ নিয়ে লিখতে চাই।আমি বুঝতে পেরেছিলাম যে আমি বেলারুশে থেকে এটি করতে পারবো না কারণ আমাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হতে পারে।"

ছাত্র কর্মীদের সাথে জড়িত একটি মামলার খবর সংগ্রহের জন্য মে মাসে যূক ৩০ দিন কারাগারে কাটিয়েছেন। পরীক্ষায় অনুপস্থিত থাকার জন্য পরে তাকে রাজ্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা স্কুল থেকে বহিষ্কার করা হয়। সে সময়ে তিনি কারাগারে ছিলেন।

২০২০ সালের আগস্টে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পুনঃনির্বাচনের পর থেকে বেলারুশে আটক শতাধিক সাংবাদিকদের মধ্যে এই প্রতিবেদক একজন। ভিওএ তত্ত্বাবধানকারী ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার জন্য কাজ করা সাংবাদিকরা ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন।

বেলারুশিয়ান অ্যাসোসিয়েশন অফ জার্নালিস্ট (বিএজে), যেখানে যূক একজন সদস্য, জানিয়েছে শুধু ২০২০ সালে ৪৮০ জনকে আটক করা হয়েছে।দেশের সুপ্রিম কোর্ট ২০২১ সালের আগস্টে আইনত এটি নিরসন করা সত্ত্বেও বেসরকারী মিডিয়া অ্যাসোসিয়েশন মামলাগুলি চিহ্নিত করার চেষ্টা করছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস(সিপিজে)অনুসারে লুকাশেঙ্কোর ২৬ বছরের ক্ষমতায় থাকাকালীন মিডিয়াকে দমন করা একটি নিয়মিত ঘটনা। কিন্তু এটি গত ১৮ মাসে বেড়েছে।

সিপিজে-এর ইউরোপ এবং মধ্য এশিয়া প্রোগ্রাম সমন্বয়কারী গুলনোজা ভিওএকে বলেন, "বেলারুশ কখনই স্বাধীন ছিল না।এটি একটি চলমান ঘটনা যে কর্তৃপক্ষের সমস্ত বিধিনিষেধ থাকা সত্ত্বেও বেলারুশের সাংবাদিকরা সংবাদ মাধ্যমগুলি চালিয়ে নিতে যেতে পারছেন এবং খবর প্রকাশ করছেন।"

সেডের মতে, বেলারুশের সাংবাদিকদের নির্দিষ্ট প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত রাখার জন্য - অল্প সময়ের জন্য - কয়েক দিন বা কয়েক ঘন্টা - আটক করা সাধারণ একটি বিষয়। তবে সাম্প্রতিক নির্বাচনের পর সাংবাদিকদের দীর্ঘ সময়ের জন্য কারাভোগ করতে হচ্ছে।