বোস্টনের প্রথম নারী ও এশিয়ান আমেরিকান মেয়র হিসেবে মিশেল উ  নির্বাচিত

বোস্টনের মেয়র-নির্বাচিত মিশেল উ বোস্টনে সমর্থকদের শুভেচ্ছা জানাচ্ছেন৷২ নভেম্বর ২০২১।(ছবি-এপি/জশ রেনলড)

বোস্টনের ভোটাররা, শহরের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁয়েছে। মঙ্গলবার প্রথমবারের মতো একজন মহিলা ও একজন এশিয়ান আমেরিকান সিটি কাউন্সিলর মিশেল উকে মেয়র হিসেবে নির্বাচিত করে শহরের শীর্ষ রাজনৈতিক অফিসে দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছে তারা।

উ-র বিজয়ের আগে বোস্টন শহরের মেয়র পদে শুধুমাত্র শ্বেতাঙ্গ পুরুষদেরই নির্বাচিত করা হয়েছিল।

উ সমর্থকদের বলেন, "আমার ছেলে আমাকে এক রাতে জিজ্ঞেস করেছিল যে ছেলেরা বোস্টনের মেয়র নির্বাচিত হতে পারে কিনা। তার উত্তরে আমি বলেছিলাম, তারা ছিল এবং আগামীতে হয়তো হবে কিন্তু আজ রাতে নয়।

বোস্টন সিটি কাউন্সিলর অ্যানিসা এসাইবি জর্জের চেয়ে উকে বোস্টনের পছন্দ বেশি। খুব বেশিদিন আগের কথা নয় যখন বোস্টন তার জাতিগত এলাকা, বন্ধুসুলভ রাজনীতিবিদ এবং আইরিশ উপাধিসহ মেয়রদের জন্য পরিচিত ছিল। এখন নতুন এক বোস্টনের আবির্ভাব ঘটলো।

উ তার জয়ে খুব বেশি আনন্দ করার সময় পাবেন না। ১৬ নভেম্বর তিনি শপথ নেবেন।

উ বলেন, "আমরা এই মুহুর্তের দেখা করার জন্য প্রস্তুত। আমরা সবার জন্য একটি বোস্টন হতে প্রস্তুত। আমরা এমন একটি বোস্টন তৈরি করতে প্রস্তুত যারা মানুষকে বাইরে বের করে দেয় না, বরং যারা আমাদের শহরকে নিজেদের বাড়ি মনে করে তাদের স্বাগত জানায়।"

উ তার বক্তব্য দেয়ার কিছুক্ষণ আগে, এসাইবি জর্জ তার পরাজয় স্বীকার করে নেন।

এসাইবি জর্জ তার সমর্থকদের বলেন, "আমি মিশেল উকে অনেক বড় অভিনন্দন জানাতে চাই। তিনি হলেন প্রথম নারী, প্রথম ভিন্ন বর্ণের ব্যক্তি এবং একজন এশিয়ান আমেরিকান যিনি বোস্টনের মেয়র হওয়ার জন্য নির্বাচিত হলেন। এটা কোন ছোট জয় নয়।"

উ ভারপ্রাপ্ত মেয়র কিম জেনি, যুক্তরাষ্ট্রের সেনেটর এলিজাবেথ ওয়ারেন এবং এডওয়ার্ড মার্কি এবং বোস্টনের প্রাক্তন সিটি কাউন্সিলর ও কংগ্রেসে ``স্কোয়াড''-এর সদস্য প্রতিনিধি আয়ানা প্রেসলির সমর্থনসহ একাধিক উচ্চ-পর্যায়ের ব্যক্তিদের সমর্থন পেয়েছিলেন।