অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিরক্ষা চুক্তি

দিল্লিতে মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ্টন কার্টারের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রি মনোহর পারিকরের বৈঠকের পরে বৃহস্পতিবার ঘোষিত হল, ভারতকে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ব্যাপারে বিধিনিষেধ অনেকটাই প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। ১৯৭১ সালে সোভিয়েট ইউনিয়নের সঙ্গে শান্তি চুক্তি সাক্ষরের পর দুই দেশের মধ্যে যেমন ঘনিষ্ঠ হয়েছিল সামরিক সম্পর্ক, তেমনটাই হতে পারে ভারত-আমেরিকার মধ্যে। এছাড়া, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়াও অনুষ্ঠিত হবে আরও ঘন ঘন। অবশ্য ওবামা প্রশাসন এই চুক্তির সমর্থন হলেও নতুন ট্রাম্প প্রশাসনেরও সম্মতির প্রয়োজন হবে।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

This item is part of
XS
SM
MD
LG