কে বহন করবে নগদহীন কেনাবেচার ব্যয়ের ভার? এই অমীমাংসিত প্রশ্ন নিয়ে সোমবার থেকে সারা ভারতে বন্ধ হয়ে যেতে চলেছিল যান চলাচল। কার্ডে গাড়ির তেল কিনলে তা বাবদ একটি ফি চালু করতে চায় সব ব্যাঙ্ক। তেল ডিলারেরা বলছেন, ঐ ফি তাঁদের দিতে হলে তাঁদের লোকসান। কাজেই সোমবার থেকে তাঁরা কার্ডে তেল বিক্রি করবেন না।নগদে তেল কেনা শক্ত, ব্যাঙ্ক তো যথেষ্ট নগদ দিচ্ছে না এখনও। রবিবার মধ্যরাতে অচলাবস্থা মেটাতে হস্তক্ষেপ করল পেট্রোলিয়াম মন্ত্রক। ব্যাঙ্কগুলিকে মন্ত্রক বুঝিয়ে রাজি করে ফি নেওয়া কয়েক দিনের জন্য মূলতুবি রাখতে। তার মধ্যেই একটা সমাধান খুঁজে নিতে হবে। বোঝাই যাচ্ছে, নগদহীন অর্থনীতির অনেক সমস্যা। কেবল তেলের পাম্প নয়, ফি দিতে হলে আপত্তি করতে পারেন আরও অনেকে।