অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দুহাজার ঊনিশের লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে রুখতে মহাজোট

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির বিপুল সাফল্যে অনেকের দাবি, এই বিপুল জয়ের ফলেই আগামী দুহাজার ঊনিশের লোকসভা ভোটে অ্যাডভান্টেজ পাবেন নরেন্দ্র মোদী।

এরই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর সাফল্য কে রুখতে মহাজোটের পথে হাঁটতে পারে বিজেপি বিরোধী দলগুলি এমনই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ দের এবং রাজনৈতিক বিশেষজ্ঞ দের অভিমত নরেন্দ্র মোদীর সর্বভারতীয় বিরোধিতায় অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনিও ইতি মধ্যেই বুঝিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী-বিরোধী মহাজোট হলে তিনি আছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, যদি কোনও প্রস্তাব আসে, আমি আছি। ওরা বাংলাকে টার্গেট করলে আমরা ইন্ডিয়াকে টার্গেট করতে পারি। এপ্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায় বলেন- প্রসংগত বলা যেতে পারে উত্তর প্রদেশ বিধানসভা ভোটে সমাজবাদী পার্টির সাথে জোট করেও সাফল্য আসেনি কংগ্রেসের। এই প্রেক্ষিতেই বিজেপিকে রুখতে কংগ্রেসও কি মহাজোটের ভাবনায়, ইতিমধ্যেই কংগ্রেসের বর্ষীয়ান নেতা মণিশঙ্কর আইয়ার বলেছেন বিজেপিকে একা হাতে রোখা সম্ভব নয়। দুহাজার ঊনিশ সালে নরেন্দ্র মোদীকে রুখতে হলে মহাজোট গড়া চাই।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

This item is part of
XS
SM
MD
LG