অ্যাকসেসিবিলিটি লিংক

লোকসভা ও বিধানসভা নির্বাচনে ইভিএম ও ভিভিপ্যাটের তথ্য

ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনে এবার থেকে ইভিএমের সঙ্গে থাকবে ভিভি প্যাট। প্রয়োজনে মিলিয়ে দেখা হবে ইভিএম ও ভিভিপ্যাটের তথ্য। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশের নির্বাচন কমিশন।প্রসংগত বলা যেতে পারে দেশে সাম্প্রতিক কালে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বৈদ্যুতিন ভোট যন্ত্রকে। ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে ইভিএম-এ কারচুপির অভিযোগের জবাব দিতে উদ্যোগী হতে হয় নির্বাচন কমিশনকে। এরপরই নয়াদিল্লির কন্সটিটিউশন ক্লাবে জাতীয় ও আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। সেখানে তিনি ফের একবার দাবি করেন, ইভিএমে কারচুপি করা যায় না।প্রসঙ্গত বলা যেতে পারে ইভিএম কারচুপির অভিযোগটা উঠেছিল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর। ভোটে বিপর্যয়ের জন্য ইভিএমকে কাঠগড়ায় তুলেছিলেন বহুজন সমাজ বাদী পার্টির নেত্রী মায়াবতী। পরে এনিয়ে সরব হন অরবিন্দ কেজরীবাল থেকে অখিলেশ যাদব। দিল্লির পুরভোটে ব্যালটে ভোট করার দাবি তোলেন কেজরীবাল। উত্তরপ্রদেশের ভোটে ইভিএমে কারচুপির অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। দাবি করেন তদন্ত। সরব হয় কংগ্রেসও। ব্যালটে ভোট করার পক্ষে সওয়াল করে বহুজন সমাজপার্টি। ব্যালটে ফেরার পক্ষে সওয়াল করে তৃণমূলও। এবিষয়ে তৃণমূলের পাশে সিপিআই। সিপিআই তৃণমূলের পাশে দাঁড়ালেও সিপিএমের দাবি, পণেরো শতাংশ ক্ষেত্রে গোনা হোক ভোটার ভেরিফায়েবেল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাটের স্লিপও। সিপিএম সাংসদ নীলোৎপল বসু বলেন, বৈঠকে প্রস্তাব দিয়েছি পণেরো শতাংশ ভিভিপ্যাট গুণে দেখা হোক। একইসঙ্গে সেই তথ্য রিলিজ করতে হবে বলেও জানিয়েছি। ইভিএম নিয়ে অভিযোগে অনড় আম আদমি পার্ট।রাজনৈতিক দলগুলির দাবি মেনে। দেশের নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানান, এবার থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রত্যেক ইভিএম যন্ত্রের সঙ্গে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাট লাগানো হবে। তিনি বলেন, ইভিএমে কোনও প্রতীকে ভোট দিলে, তার রেকর্ড থাকবে ভিভি প্যাটে। ইভিএমের ভোট ও ভিভি প্যাটের হিসেবে মেলালেই বোঝা যাবে, ইভিএমে কোনও গরমিল আছে কিনা।

please wait

No media source currently available

0:00 0:01:37 0:00

This item is part of
XS
SM
MD
LG