অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক দ্বৈত নাগরিকের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের অভিযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এক দ্বৈত নাগরিকের বিরুদ্ধে বর্ণবাদী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে কাজ শুরু করেছে বিচার বিভাগ।

ইহুদী কমুনিটি সেন্টারে হামলার অভিযোগও রয়েছে এতে। ফ্লরিডা, জর্জিয়আ ও ওয়াশিংটন ডিসিতে ভিন্ন ভিন্ন তিনটি অভিযোগ দাখিল হয়েছে তার বিরুদ্ধে। ১৯ বছর বয়সী অভিযুক্ত মাইকেল রন ডেভিড কাদার গত বছর কয়েকবার হুমকী দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

২০১৭ সালের এপ্রিলে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আসে ইসরাইলে গ্রেফতার হওয়ার পর। বলআ হয় কাদার টেলিফোন করে ইহুদী কমুনিটি সেন্টারে হামলার হুমকী দিয়েছে বেশ কয়েকবার।

এছাড়া অরলান্ডো এয়ারপোর্ট ও ফ্লরিডার একটি মিডল স্কুলে হামলার হুমকি দিয়েছিল সে। অভিযোগ প্রমানিত হলে কাদারের বিরুদ্ধে লম্বা সময় জেল হতে পারে।

This item is part of
XS
SM
MD
LG